×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৪৩৫৫০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউডর প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। এর আগেও অভিনেত্রীর ডাক পড়েছিল ইডিতে। জানা গেছে, দুর্নীতির মামলায় ফেঁসে যাচ্ছেন ঋতুপর্ণা। মূলত এ কারণেই তাকে ডেকে পাঠিয়েছে সংস্থাটি।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জুন ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণাকে।
যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। নির্ধারিত তারিখে ইডির অফিসে হাজিরা দেবেন কি না, সেটাও স্পষ্ট নয়। কারণ বর্তমানে ‘অযোগ্য’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঋতুপর্ণা।
২০১৯ সালে রোজভ্যালি কাণ্ডে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। একসময় বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্রযোজনা করেছিলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু।
সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎসহ একাধিক শিল্পী। আর সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের খোঁজ নিতেই ইডির অফিসে গিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, অভিনেত্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তিও হয়েছিল রোজভ্যালি প্রতিষ্ঠানের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat