×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৩৪৫৩৩৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকর্মীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা একজন গণমাধ্যমবান্ধব প্রধানমন্ত্রী। তাঁর সময়েই বেসরকারি খাতে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে এবং অনলাইন পোর্টালগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে। সাংবাদিকদের কল্যাণে জাতীয় সংসদে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ আইন পাশ করা হয়েছে।
আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক গণকন্ঠ পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন।
স্বাধীন গণমাধ্যমের প্রসারের মাধ্যমেই গণতন্ত্র সুসংহত হয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের চর্চায় এবং দেশের সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যম কর্মীরা নৈতিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে গণমাধ্যম কার্যকর হয়ে ওঠে।
তিনি আরো বলেন, বস্তুুনিষ্ঠ সমালোচনা সরকারকে শক্তিশালী করে। তবে, অপপ্রচার বন্ধেও সতর্ক দৃষ্টি দেওয়া উচিত। সাংবাদিকতার মত চ্যালেঞ্জিং পেশায় যে নারীরা যুক্ত রয়েছেন, তাদের পেশাগত দায়িত্ব পালনে সুযোগ করে দিতে হবে।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছেন। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গণমাধ্যমকে ‘স্মার্ট গণমাধ্যম’ হিসেবে গড়ে তুলতে হবে।  
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।
এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম ও দৈনিক গণকন্ঠ- এর সম্পাদক ও প্রকাশক এবং টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat