×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৩৪৫৪৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বুধবার বলেছে, তারা গাজার দক্ষিণ উপত্যকার রাফাহ নগরীতে ইসরায়েলি বর্বরতার জবাবে গ্রীক মালিকানাধীন লাক্স নামধারী একটি মালবাহী জাহাজসহ কয়েকটি জাহাজে হামলা করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড  (সেন্টকম) ও মেরিটাইম সিকিউরিটি ফার্ম জানায়, মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী ও গ্রীকচালিত মালবাহী জাহাজটিতে মঙ্গলবার তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খবর এএফপি’র।
সেন্টকম ও ব্রিটেনের রয়্যাল  নেভি  পরিচালিত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও  এটির যাত্রা অব্যাহত  রেখেছে। এই অঞ্চলে একটি পশ্চিমা নেতৃত্বাধীন নৌ টাস্ক ফোর্স পরিচালিত জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার ( জেএমআইসি) বলেছে, ওই হামলায় একজন ক্রু সদস্য আহত হয়েছে।
এদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে বলেছে, লাক্স সরাসরি আঘাত প্রাপ্ত ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতি বিদ্রোহীরা আরও পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে।
সারি বলেন,অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পর রাফাহ’তে বাস্তুচ্যুতদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর বর্বরোচিত অপরাধের জবাবে তারা এসব হামলা চালিয়েছে। হুথিরা পরে এক বিবৃতিতে জানায় , তারা  ইয়েমেনে শত্রুতাপূর্ণ অভিযানরত  কয়েকটি মার্কিন  ড্রোনও গুলি করে ভূপাতিত করেছে। ওই ড্রোনগুলো মঙ্গলবার গভীর রাতে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অংশে দ’ুটি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে এবং  এর কয়েক ঘন্টা পরে লোহিত সাগরের উপরে দুটি  ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরের আশেপাশে জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে। তারা জানায়, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতিস্বরূপ তারা এসব পদক্ষেপ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat