×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৩৪৩৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনাতিল-২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে  গোপালগঞ্জে মাঠ দিবস ও ফসল কর্তন উৎসব হয়েছে।
আজ বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার ধলগ্রামে  কৃষি সম্প্রসারণর অধিদপ্তরের সহযোগিতায় গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রে এ মাঠ দিবসের আয়োজন করে।
ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ সিদ্দিকুর রহমান ও  গোপালগঞ্জ বিএডিসির উপপরিচালক সঞ্জয় কুমার দেবনাথ।
গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে রিসোর্স পার্সন কৃষিগবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ মহসীন হাওলাদার, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা ইসানুর রহমান, লিমা আক্তার, কৃষক কেএম রফিকুল ইসলাম সুমন, সাজ্জাদুল হক রানা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার ১শ’ কৃষক ও কৃষাণী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat