×
ব্রেকিং নিউজ :
রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৪৩৫৩৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আজ ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায়  মোট ৬০০জন ক্ষতিগ্রস্তের মাঝে ৩০ কেজি করে চাল তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ আপনাদের কাছে ছুটে এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের জন্য এসব চাল পাঠিয়েছেন। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তাদের পুনর্বাসনের কাজ শুরু হবে।
এসময় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আওলাদ হোসেনসহ
অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat