×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ৫৬৪৫৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। পিয়ংইয়ং মস্কোতে অস্ত্র পাঠাচ্ছে দীর্ঘদিনের এমন অভিযোগ নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে পেন্টাগনের নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রতিবেদনে ‘ওপেন সোর্স ইমেজ’ ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে, এই বছরের জানুয়ারিতে ইউক্রেনের খারকিভ অঞ্চলে পাওয়া ধ্বংসাবশেষ উত্তর কোরিয়ার তৈরি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের।
ডিআইএ বুধবার এই প্রতিবেদনের ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্লেষণে নিশ্চিত করা হয় যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’
ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘ইউক্রেন জুড়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।’
দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে।
এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন এই মাসে পিয়ংইয়ং রাশিয়ায় অস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করে দাবিটিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat