×
ব্রেকিং নিউজ :
রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩১
  • ২৩৪৩৩৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, মানুষের মধ্যে যারা অনিত্য জীবন ধারণ করে নিত্য জীবন ধারণ করেছেন এবং যারা মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত মহৎ।
আজ শুক্রবার খাগড়াছড়ি জেলাসদরের কমলছড়ি গ্রামে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ‘পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয়’ পুনরায় চালুর লক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জ্ঞানদীপ্ত, বুদ্ধিদীপ্ত মানুষের উপস্থিতিতে আজ পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয় পুনরায় চালু হলো। অনাথালয়ে অনাথদের আশ্রয় দান একটি মহৎ কাজ। মহান ও মহৎ মানুষ পৃথিবীতে এসেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, আবার চলেও গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ, নবী করীম (সঃ), যীশুখ্রিষ্ট, গৌতম বুদ্ধ এরা ছিলেন মানুষরূপী দেবতা। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন।
জীবনে বৃহত্তর স্বার্থে ঐক্যের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র স্বার্থের জন্য অনৈক্য দূর করে সকলকে একে-অপরের কাছে আসতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলেই পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত বহুলাংশে বন্ধ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের মানুষের মনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের  স্রোতধারা বহমান রয়েছে।
খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিবপদ-মর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদ-মর্যাদা) সুপ্রদীপ চাকমা, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ-প্রফেসর ড, সুধীন কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র কেন্দ্রীয় সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, অবসরপ্রাপ্ত মেজর ডা, অজয় চাকমা এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থা’র চেয়ারপারসন শেফালিকা ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আয়োজক কমিটির আহ্বায়ক শুভমঙ্গল চাকমা সুদর্শী স্বাগত বক্তব্য রাখেন। সভায় রাঙামাটি মোনঘর শিক্ষা কমপ্লেক্স এর নির্বাহী পরিচালক অশোক চাকমা ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ত্রিনা চাকমা, পিবিএম অনাথালয় ও শিক্ষা কমপ্লেক্স-এর প্রতিষ্ঠাতা প্রধান সুমনালংকার মহাথেরো’র অনুস্থতাজনিত কারণে তাঁর লিখিত বক্তব্য পাঠ করে শোনান, পিবিএম অনাথালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিপন চাকমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat