×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ৪৩৪৫৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত বাঁধ নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে পরিকল্পিত বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা দূর করার। পরিকল্পিতভাবে পাথরঘাটাসহ উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
আজ মঙ্গলবার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালযয়ে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।  
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোথাও জলাবদ্ধতা রাখা যাবে না। 
প্রয়োজনে জলাবদ্ধতার জায়গায় পানি নামিয়ে দেয়ার জন্য বলেছেন তিনি। 
জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে জাহিদ ফারুক শামীম বলেন, আপনারা গাছ লাগান। নদী ও বেড়িবাঁধের পাশে বেশি বেশি গাছ লাগাতে হবে। দেখা যায়, যে সব নদীর পাড় ও বেড়িবাঁধের পাশে গাছ লাগানো আছে, সে সব জায়গার বাঁধ ভাঙেনি। জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, যত বেশি গাছ লাগাবেন, তত বেশি দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা পাব এবং বেড়িবাঁধ ভাঙ্গন কম হবে। 
পরে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে পাথরঘাটার জিনতলা, কাকচিড়া, কাকচিড়া মাঝের চর, বামনা ও বেতাগীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী।
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন- বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বেতাগীর পৌর মেয়র গোলাম কবির, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খানসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat