×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ৪৩৪৫৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ও শেষ ধাপে নওগাঁ জেলার ৩ উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল বুধবার। উপজেলাগুলো হচ্ছে নওগাঁ সদর উপজেলা, মহাদেবপুর উপজেলা এবং মান্দা উপজেলা। তিন উপজেলায় ৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল ৮টা থেকে বিরতিহীন ভোট গ্রহণ চলবে। এ ৩ উপজেলার ৩২৯ কেন্দ্রে ৯ লাখ ২২ হাজার ১৮৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহাদেবপুর উপজেলায়
চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন ,নওগাঁ সদর উপজেলায় ১২৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৩৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৮৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭৮২ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।
মহাদেবপুর উপজেলায় ৮৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ৯১৫ জন।
মান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন, মহিলা ভোটার ১লাখ ৬২ হাজার ৩৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat