×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ৩২৪৩৩৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের উদ্যোগে সকাল ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি পুরাতন সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, পোস্ট অফিস, সদর হাসপাতাম, নিউ মার্কেট ও তুফান কোম্পানির মোড় হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ’,  ‘আসুন বৃক্ষরোপণ করি, খরা উষ্ণায়ন ও মরুময়তা রোধ করি’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, গাছ লাগাতে কর না ভুল’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’- প্রভৃতি স্লেগান সম্বলিত প্ল্যাকার্ড  বহন করেন। 
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। বক্তব্য রাখেন, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের সদস্য মুশফিকুর রহিম ও তামান্না পারভীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat