×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৪
  • ২৩৪৩৪৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৮ এর জন্য ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দকৃত টিআর-এর ৭১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা ৭০ টি ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ  করেছেন স্থানীয় সংসদ সদস্য  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
নিজ আসনের ৬১ টি মসজিদ ও মাদ্রাসা, ৭ টি মন্দির, একটি চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহীসহ ৭০ ধর্মীয় প্রতিষ্ঠানে  একাউন্ট পে চেকের মাধ্যমে এই অর্থ বিতরণ করেন নাছিম।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে নিজ অফিসে এসব ধর্মীয় উপাসনালয়ের কর্তৃপক্ষের কাছে তিনি চেক হস্তান্তর করেন।
এ সময়ে বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় এদেশের জনগণের কথা চিন্তা করে। তারা জনগণের উন্নয়নে কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান যাতে এদেশের জনগণ ভালো থাকে। তাই তিনি দেশের মানুষের জন্য  ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নানা বরাদ্দ দিয়ে থাকেন।তারই একটি অংশ যা আমি আমার আসনের জন্য  বরাদ্দ পেয়েছি তা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ  করেছি। আগামী দিনেও যাতে এ আসনের সকল ধর্মীয় প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে  পারে তার জন্য আমি কাজ করে যাব। 
তিনি আরও বলেন, ঢাকা ৮ আসনের জনগণ আমাকে ভরসা করে  ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার জায়গা থেকে তাদের  স্বপ্ন  পূরনে  সর্বোচ্চ চেষ্টা করব। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat