×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৩৪৩৪৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চলতি সপ্তাহে ফ্রান্সের নরমান্ডিতে সাক্ষাত করবেন।
এরপর ইতালিতে জি-সেভেনের বৈঠকে আবারো উভয়ের বৈঠক হবে। এ সময়ে তারা রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।
হোয়াইট হাউস মঙ্গলবার এ কথা জানিয়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, চলতি সপ্তাহে নরমান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে’র ৮০ তম বার্ষিকীতে বাইডেন জেলেনস্কির সাথে বসার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, এ সময়ে তিনি ইউক্রেনের পরিস্থিতি এবং দেশটিকে আমরা কীভাবে আরো নিবিড় ও অব্যাহতভাবে সাহায্য করতে পারি তা নিয়ে কথা বলবেন।
এছাড়া আগামী ১৩ থেকে ১৫ জুন ইতালির বারি শহরে জি- সেভেনের যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেখানেও উভয় নেতা বৈঠক করবেন।
সুলিভান বলেন, সুতরাং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাইডেন প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দ’ুদফা বৈঠক করবেন।
এদিকে জি-সেভেনের বৈঠকের পরই সুইজারল্যান্ডে লুসার্নে ইউক্রেনের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে বাইডেন যোগ দিচ্ছেন না।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সুলিভান সুইস সম্মেলনে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat