×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ৩২৪৩৪৩৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে বুধবার বন্দুক হামলার পর সিরিয়ার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। 
এদিকে সেখানে হামলার ঘটনার পর কূটনৈতিক মিশন বলেছে,তাদের কর্মীরা নিরাপদ রয়েছে। লেবাননের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার নাগরিকত্ব রয়েছে এমন এক ব্যক্তি দূতাবাসের কাছে এ হামলা চালায়। 
বিবৃতিতে বলা হয়, ‘ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সৈন্যরা এ হামলা মোকাবেলায় দ্রুত ঘটনাস্থলে আসে এবং পদক্ষেপ গ্রহণ করে। এতে বন্দুকধারী আহত হয়। 
এতে আরো বলা হয়, ‘সেখান থেকে তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।
এদিকে মার্কিন দূতাবাস কঠোর নিরাপত্তা বেষ্টিত মার্কিন দূতাবাসের প্রবেশ পথের কাছে গোলাগুলির খবর নিশ্চিত করেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে সেখানে এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat