×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ২৩৪৩২৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা ও ঈদের ছুটির সময় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ক্রাইম ও ট্রফিক বিভাগকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় ডিএমপি কমিশনার এ নির্দেশ দেন।
সড়ক দুর্ঘটনা রোধে অভিজ্ঞ ড্রাইভার দিয়ে যানবাহন চালানোর জন্য বাস-মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি। যানজট কমাতে একসাথে সব বাস টার্মিনালে না এনে দূরবর্তী স্থানে রেখে পর্যায়ক্রমে বাস ছাড়ার আহ্বান জানান তিনি ।
সভায় আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সড়ক, রেল ও নৌ-যান চলাচল, যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সর্বসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করতে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পুলিশ সুপার নারায়ণগঞ্জ, ঢাকা জেলার পুলিশ সুপার, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, নৌ-পরিবহন অধিদপ্তর, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, বিআইডবি¬উটিএ, দোকান মালিক সমিতি, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, লঞ্চ শ্রমিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat