×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ২৩৪৩৭৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টায় সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আটককরা হয়। আটককৃত চিনির আনুমানিক মূল্য ২ কোটি টাকার বেশি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই পর্যন্ত এটি জেলায় আটক সবচেয়ে বড় চালান। ঘটনার সঙ্গে জড়িত এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে পুলিশ সুত্র জানিয়েছে।
জানা যায়, ট্রাকগুলো সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ থেকে সিলেট সদরের জালালাবাদের দিকে যাচ্ছিল। এই সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল আটক করে এসএমপি পুলিশ। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। কাউকে আটক করা যায়নি। তাদের শনাক্ত করে ধরতে অভিযান চলছে।
এসএমপি'র জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুপরে  জানান, চোরাই পথে আসা আটককৃত ভারতীয় চিনির এই চালান এযাবত কালের ‘সিলেটের সর্ববৃহৎ। আটক চিনির আনুমানিক মুল্য প্রায় ২ কোটি টাকা হতে পারে বলে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat