×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৩৪৪৫৯৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লোকসভায় বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে চড় মারার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৭ জুন) এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, কৃষক পরিবারের সন্তান কুলবিন্দরকে সাময়িকভাবে বরখাস্ত করে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পুলিশি মামলা দায়ের করা হয়েছে। কুলবিন্দর দাবি করেন, তিনি 'কৃষকদের অসম্মান' করার দায়ে কঙ্গনা রনৌতের প্রতি এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। 
কুলবিন্দর বলেন, কৃষক আন্দোলন চলাকালীন সময় 'তিনি (কঙ্গনা) একটি বিবৃতি দিয়েছিলেন—তিনি বলেন, ১০০ রুপির লোভে কৃষকরা বসে আছে। তিনি নিজে কি সেখানে যেয়ে বসবেন? তিনি যখন এই বিবৃতি দেন, তখন আমার মা সেখানে বসে বিক্ষোভ করছিলেন।'
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। কঙ্গনা দিল্লির উদ্দেশে ফ্লাইটে উঠতে এয়ারপোর্টে এসেছিলেন। সে সময় সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কষে চড় মারেন।
ভাইরাল হওয়া মোবাইল ভিডিওতে দেখা গেছে কঙ্গনা চেক-ইন কাউন্টারে পৌঁছানোর পর তার সঙ্গে তর্কে জড়িয়ে  পড়েছেন উল্লেখিত নিরাপত্তা কর্মী। এই ভিডিওতে কঙ্গনাকে থাপ্পড় মারার মুহূর্তটি দেখা যায়নি।তবে ভিডিওতে কনস্টেবল কুলবিন্দরকে বলতে শোনা যায়, তার মাও বিক্ষোভকারীদের একজন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat