×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৩৪৬৪৫৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দীদের বিনিময়ের জন্য প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায় নি। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন।
মাজেদ আল-আনসারি কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেছেন, ‘মধ্যস্থতাকারীরা সর্বশেষ প্রস্তাাবের বিষয়ে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পান নি।’
হামাস ‘ইঙ্গিত দিয়েছে, তারা এখনও প্রস্তাবটি অধ্যয়ন করছে’ এ কথা উল্লেখ করে আনসারি বলেন, মধ্যস্থতার প্রচেষ্টা চলমান রয়েছে।
কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের সাথে গাজায় যুদ্ধবিরতির বিস্তারিত বিষয়ে কয়েক মাস ধরে আলোচনায় যুক্ত রয়েছে।
কিন্তু নভেম্বরে শুরু হওয়া সাত দিনের বিরতি ছাড়া লড়াইয়ে কোনও বিরতি নেই। ওই বিরতির সময় ১শ’ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল একটি নতুন তিন-পর্যায়ের রোডম্যাপ প্রস্তাব করছে।
মিশর বৃহস্পতিবার বলেছে, তারা ইসরায়েলের সাথে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে উৎসাহজনক সংকেত পেয়েছে। একটি উচ্চ-স্তরের সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা নিউজ এ কথা জানিয়েছে।
দোহায় হামাসের প্রতিনিধি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের মধ্যে বৈঠক শুরু হওয়ার একদিন পর এই মন্তব্য এসেছে।
কিন্তু বৈরুত-ভিত্তিক হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের বর্ণিত কাঠামোর উপাদান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘কোনও প্রস্তাব নেই এগুলো কেবল একটি বক্তৃতায় দেয়া বাইডেনের বক্তব্য।’
ওসামা হামদান বলেন, বাইডেন তার বক্তৃতায় যা বলেছিলেন তার প্রতি তাদের প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমেরিকানরা এমন কিছু নথিভুক্ত বা লিখিত উপস্থাপন করেনি।
এছাড়াও বৃহস্পতিবার, মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সৌকরি কায়রোতে বাইডেনের শীর্ষ মধ্যপ্রাচ্য উপদেষ্টা ব্রেট ম্যাকগার্কের সাথে আলোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat