×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ৩২৩৪৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার বিকেলে অনুমান ৫ টার সময় বজ্রপাতের ঘটনাগুলো ঘটেছে। বজ্রপাতের এসব ঘটনায় পতœীতলা উপজেলায় দুইজন ও মান্দা উপজেলায় একজন মারা গেছে। অপরদিকে বদলগাছী উপজেলায় দুইজন গুরুতর আহত হয়েছে।
পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে উপজেলার নাগর গোলা গ্রামে খাদেমুল (৫০) ও গাহন গ্রামে মনিকা (৩৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যায় খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয় এবং মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।  
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জামেল হক জানান, ঘটনার সময় উপজেলার ভোলাম গ্রামে ধান শুকানোর কাজ করছিলেন শামসুল আলম (৩৪)। এসময় হঠ্যাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিকেল ৫ টার দিকে বদলগাছী উপজেলার গাবনা গ্রামের মাঠে গবাদীপশুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক এবং হাবিবুর রহমান নামের দুই ব্যক্তি।  ঝড়-বৃষ্টি শুরু হলে তারা সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত ঘটলে গাছের ডাল পড়ে তারা দুইজন মারাত্মকভাবে আহত হয়। এছাড়া ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাদের দুটি ছাগল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করিয়ে দিয়েছেন। তাদের সেখানে চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat