×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ২৩৪৩৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
"আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার" এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং জানানো হয়- খাগড়াছড়িতে ৫ম পর্যায়ের (২য় ধাপে) ঘর পাবে ৮৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্রে জানায়, খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) ১ হাজার ৩৮১টি গৃহের মধ্যে ৮৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবারে ভূমিসহ দ্বি-কক্ষ  গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরমধ্যে- খাগড়াছড়ি সদর উপজেলায় ২৮টি, মহালছড়ি উপজেলায় ১১৯টি, দীঘিনালা উপজেলায় ২০০টি, পানছড়িতে ৬৫টি, রামগড়ে ৮১টি, গুইমারায় ১২৫টি, মাটিরাঙ্গায় ৬৫টি, মানিকছড়িতে ১০০টি ও লক্ষীছড়িতে ৭৭টি দ্বি-কক্ষ বিশিষ্ট ভূমিসহ সেমি-পাকা গৃহ হস্তান্তর করা হবে।
এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat