×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ২৩৪৩৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলায় প্রান্তিক পর্যায়ের জীবনমান উন্নয়নে সংবাদ মাধ্যমের করণীয় বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
কমিউনিকেশন এন্ড এওয়্যারনেস বিল্ডিং ফর চিলড্রেন, এডলোসেন্ট এন্ড ওমেন ইস্যু প্রজেক্টের আওতায় জেলা প্রশাসন শরীয়তপুর জেলা প্রশাসন ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্মশালার আয়োজন করে।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেন কর্মশালার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরাণ, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রকৌশল প্রশিক্ষণ) মো. নজরুল ইসলাম, প্রোগ্রামার মো. আব্দুস সালাম, উপ-পরিচালক নুসরাত জাবিন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষ হবে আগামীকাল শনিবার।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীল ভুমিকা পালনে এই প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat