×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৪৩৪৬০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ মুক্তি পাওয়া একাধিক সিনেমা দিয়ে দর্শক প্রত্যাশা আরও বাড়িয়েছে অভিনেত্রী আলিয়া ভাট। পাশাপাশি তার অবস্থান ও সম্মানের জায়গাও বেড়েছে কয়েকগুণ। যেখানে যে কাজেই তিনি যাচ্ছেন সবাই যেন এক ভিন্ন চোখে দেখছেন তাকে। থাকছে তার জন্য বিশেষ সুবিধা। 
সম্প্রতি সেটা আবারও সামনে আসতেই শিরোনামে এলেন তিনি। যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসছে ‘স্পাই ইউনিভার্স’। বড় বাজেটের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এতে আলিয়ার পাশাপাশি অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। আলিয়ার বোনের চরিত্রে দেখা যেতে পারে তাকে। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে শর্বরী জানিয়েছেন, এই ছবিতে কাজের সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবতী মনে করছেন। অন্যদিকে আলিয়াকে এই ছবিতে ভরপুর অ্যাকশন অবতারে পেতে চলেছেন দর্শকরা। নিজেকে সেই জন্য প্রস্তুতও করছেন তিনি। আর সেখানেই বিশেষ নিরাপত্তা পাচ্ছেন এই অভিনেত্রী। আলিয়ার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে প্রযোজনা সংস্থার তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুটিংয়ের দৃশ্য যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। 
এছাড়া সিনেমাটিতে দারুণ কিছু টুইস্টও থাকছে। যা এখনই সবাইকে জানাতে চান না আলিয়া। সম্প্রতি এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন তিনি। যে কারণে আলিয়াও চান পুরোপুরি গোপনীয়তায় সিনেমাটির কাজ শেষ করতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat