×
ব্রেকিং নিউজ :
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৫৪৩৩৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি।
এ সময় পাবনার জেলা প্রশাসক মুহা, আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে শুভেচ্ছা জানান। 
সেখান থেকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। 
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, চার দিনের সফরে রাষ্ট্রপ্রধান স্থানীয় ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
সফরসূচি অনুযায়ী, ১০ জুন সকাল ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। 
১১ জুন সকাল সাড়ে ১১টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। 
রাষ্ট্রপতি তাঁর কর্মসূচী অনুযায়ী ১২ জুন ১১টা ৪০ মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে। 
স্থানীয় প্রতিনিধি জানান, রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিনের নিজ শহরে আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও এর আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ।
এদিকে অভিনন্দন জানিয়ে জেলা শহরজুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছে সরকারি দল সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বাসসকে জানান, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat