×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ৩৪৪৬০৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের বাতাসে এবার বইছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের খবর। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন শত্রুঘ্নকন্যা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। এই জুটির বিয়ের অনুষ্ঠান হবে ‘সোবো হটস্পটে’। তবে বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত পর্যায়েই রাখা হবে বলে জানা গেছে।
সোনাক্ষী-জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, বয়সে দুই বছরের ছোট জাহিরের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। প্রেমের বিষয়টি নিয়ে কখনও কথা না বললেও খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী-জাহির। অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। 
কখনও হাত ধরে সিনেমা দেখতেও গেছেন আবার কখনও ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল এজুটিকে।সম্প্রতি সঞ্জয়লীলা বনশালির ‘হীরামান্ডি’তে নিজের অভিনয়ের কারণে বেশ প্রশংসিত হয়েছেন দাবাং নায়িকা। এদিকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জাহির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat