×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৪৫৬৫৪৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে শরীয়তপুরে ছিন্নমূল, আশ্রয়হীন, ভূমিহীন ও গৃহহীন ২০৯টি পরিবারের হাতে জমির দলিলসহ ঘরের চাবি তুলে দেয়ার মধ্যদিয়ে শরীয়তপুরও ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলায় পরিণত হলো।
এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ২৯টি, জাজিরা উপজেলায় ১৩০টি এবং নড়িয়া উপজেলায় ৫০টি গৃহহীন, ভূমিহীন ও অসহায় পরিবারকে আজ জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।  
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫ম পর্যায়ের ২য় ধাপের ঘর হস্তান্তর উদ্বোধনের ঘোষণায় জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো পেলো নিরাপদ স্থায়ী আবাসস্থল।
ইতোমধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ের ১ম ধাপে জেলায় ২ হাজার ৭০৭টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছিলো। আজ ৫ম পর্যায়ের ২য় ধাপের ২০৯টি ঘর হস্তান্তরের মধ্যদিয়ে জেলায় মোট ২ হাজার ৯১৬টি ভূমিহীন, গৃহহীন ও অসহায় পরিবার পেলো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের ঠিকানা।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিনের সভাপতিত্বে আজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম,  সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর, আনন্দ ময় ভৌতিক,  শরীয়তপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম ছাড়াও  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat