×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৬৫৪৫৫৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অতি মুনাফালোভী ব্যবসায়িদের অনৈতিক কর্মকা-ের কারণে জনগণের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
চার দিনব্যাপী পাবনা সফরের তৃতীয় দিনে আজ দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়িদের পাশে থাকবে। সরকার বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়িদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ব্যবসায়িরা নিয়ম নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করছে।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়িদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
ইতোমধ্যে সরকারের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে ব্যবসায়িদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
এছাড়া, তিনি পাবনার কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন।
রাষ্ট্রপতি ব্যবসায়ি নেতৃবৃন্দকে বিদ্যমান এসব সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকারী পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।  
মতবিনিময়কালে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসময় রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
গত রোববার চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি  সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি তাঁর কর্মসূচি অনুযায়ী ১২ জুন ১১টা ৪০ মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat