×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৪৩৪৫৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন প্রস্তাবের ব্যাপারে হামাসের জবাব দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বুধবার প্রধান মধ্যস্থতাকারী কাতারে আলোচনায় যাচ্ছেন।
যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের চার-দেশের সফরের মধ্যে ব্লিঙ্কেন কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। হামাস তাদের বার্তা কাতারের কাছে পৌঁছে দিয়েছে।
আলোচনার সাথে সম্পর্কিত একটি সূত্র জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের ৩১ মে গৃহীত পরিকল্পনার বিষয়ে হামাস মঙ্গলবার দিনের শেষে প্রতিক্রিয়া জানিয়েছে।  
সূত্র জানায়, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধবিরতির সময়সীমা সম্পর্কিত সংশোধনীসহ হামাস মঙ্গলবার তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
বাইডেনের পরিকল্পনায় ‘জনসংখ্যাপূর্ণ প্রধান এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে এবং ছয় সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি কার্যকর হবে, আলোচকরা একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য যুদ্ধবিরতির এই মেয়াদ আরো বাড়ানো হবে।’
মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে, তারা হামাসের বক্তব্য ‘মূল্যায়ন’ করছে।
মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে আশা করেছিলেন অবিলম্বে সম্পূর্ণ চুক্তি গ্রহণ করার পরিবর্তে হামাস অন্তত কিছু পরিবর্তনের জন্য জোর দেবে।  সেখানে ইসরায়েলের সাথে পার্থক্য দূর করার জন্য যথেষ্ট সাধারণ ভিত্তি আছে কী-না সেটা দেখতে চান।
বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কারণে বাইডেন এমন একটি যুদ্ধের সমাপ্তি ঘটাতে আগ্রহী।
ব্লিঙ্কেন মঙ্গলবার ইসরায়েলে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনায় নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন, যদিও ইসরায়েলি সরকারের উগ্র ডান সদস্যরা আনুষ্ঠানিকভাবে এটি সমর্থন করেনি।
ব্লিঙ্কেন মঙ্গলবার হামাসের গাজা-ভিত্তিক নেতা ইয়াহিয়া সিনওয়ারকে এই প্রস্তাব মেনে নেয়ার জন্য চাপ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat