×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ২৩৪৩৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড অভিনেত্রী মনামী ঘোষ সদ্য জাপান থেকে ঘুরে এসেছেন। তারই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কিন্তু একগুচ্ছ ছবির মধ্যে থেকে দু’টি ছবি দেখে চিন্তিত নেটিজেনরা।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মনামী ঘোষের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির মধ্যে থেকে দু’টি ছবি ভাইরাল হয়েছে। একটিতে দেখা যাচ্ছে তার হাঁটু-কনুই কেটে রক্তাক্ত। অন্যটিতে, ক্ষতস্থান ব্যান্ডেজে ঢাকা। 
বিষয়টি সম্পর্কে আনন্দবাজার অনলাইন অভিনেত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘জাপানের কয়োতো শহরে দুর্ঘটনা ঘটেছিল। ওখানে ইলেকট্রিক বাইকের প্রচলন বেশি, প্রত্যেকের বাড়িতে, রাস্তার মোড়ে দেখা যায় এই গাড়ি। খুব উৎসাহ নিয়ে চালাতে গিয়েছিলাম। ওটা একাই চালাতে হয়। কিছুটা যাওয়ার পরেই দুর্ঘটনা ঘটল!’
এসময় তিনি আরও জানান, তাল সামলাতে না পেরে ছিটকে পড়েন মনামী। খোয়া ছড়ানো রাস্তার উপরে পড়ে হাত-পা কেটে যায়। অভিনেত্রীর মতে, ‘ভাগ্যিস সামনে কোনও বড় গাড়ি ছিল না। তা হলে আর নিজের হাতে-পায়ে হাঁটাচলা করতে হত না।’এছাড়া মজা করে মনামী বলেন, ‘জাপান থেকে অনেক স্মৃতি নিয়ে ফিরেছি। সব ভালো ভালো স্মৃতি। একটা অন্য রকম কিছু থাকবে না, তাই হয়?’ ১৪ মে থেকে ৫ জুন জাপানে লম্বা সফর দেন মনামী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat