×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ৫৬৪৫৪৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরাবানির পশুবাহী গাড়ি কোথাও থামানো যাবে না।
তিনি বলেন, পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইজিপি আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাট, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
এসময় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. খ. মহিদ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি এবং নসিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
পুলিশ প্রধান বলেন, আসন্ন ঈদুল আযহা নিরাপদ ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ একসাথে একযোগে কাজ করছে।
তিনি অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ না করার জন্য যাত্রী-সাধারণের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক বা পণ্যবাহী পরিবহণে এবং ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না।
আইজিপি বলেন, কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ পুলিশ ইউনিট অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করুন। বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat