×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজন আসামীকে এক রায়ে ১০ বছর সশ্রম কারাদ-সহ ৫০ হাজার টাকা জরিমানা ও অপর রায়ে হত্যাকান্ডের দায়ে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করে রায় প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন রাঙ্গামাটি নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন। 
দন্ডপ্রাপ্ত ব্যক্তি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী চন্দ্রঘোনা বড়খোলা পাড়ার উচাখ্যাই মারমার ছেলে অংবাচিং মারমা ওরফে আবাসু।
রাষ্ট্র পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম অভি  বলেন, এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং মামলার বাদী ও ভিক্টিমের পিতা মৃত্যু দন্ড রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি মনে করি, এ রায়ের মাধ্যমে সমাজে নারী ও শিশু নির্যাতন প্রবনতা কমে আসবে।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মামুনুর রশিদ বলেন, আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবে। 
এজাহারকারী বাদী ভিক্টিমের বাবা চাথুই অং মারমা  বলেন, আদালতের কাছে আমি ন্যায় বিচার পেয়েছি। তাই আদালতের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, বিগত ২০১৯ সালের ৩ ফেব্রয়ারি কাপ্তাই উপজেলা রাইখালী চন্দ্রঘোনা বড়খোলা পাড়ায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে তার শিক্ষক অংবাচিং মারমা ধর্ষণের পরে তাকে হত্যা করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat