×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৪৫৪৪০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন ক্যান্সার শনাক্তের পর শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন।তিনি মধ্য লন্ডনে ট্রুপিং দ্য কালার মিলিটারি প্যারেডে অংশ নিচ্ছেন।
গত বছরের ডিসেম্বরের পর কেট (৪২) আর জনসম্মুখে আসেননি। ২০২৪ সালে এটিই হতে যাচ্ছে তার প্রথম প্রকাশ্যে আসা।মার্চে ক্যান্সার শনাক্তের পর থেকে তার স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়।
শুক্রবার সন্ধ্যায় তিনি সামাজাকি যোগাযোগ মাধ্যমে শরীরের  অগ্রগতির কথা জানান।কেটের শ্বশুর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার শনাক্তের কয়েক সপ্তাহ পর তারও একইরোগে আক্রান্তের খবর আসে। তবে তাদের কি ধরনের ক্যান্সার হয়েছিল তা প্রকাশ করা হয়নি।
এপ্রিলে ব্রিটেনের রাষ্ট্র প্রধান চার্লস তার জনদায়িত্ব শুরু করবেন বলে আভাস দেয়া হয়। এরপর তিনি একাধিক কাজে যোগ দেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেট আরো লেখেন, আমি সপ্তাহান্তে পরিবারের সাথে রাজার জন্মদিনের প্যারেডে যোগ দেয়ার জন্যে উন্মুখ হয়ে আছি। এছাড়া গ্রীস্মজুড়ে আরো কিছু জনদায়িত্ব পালনের আশা করছি।উল্লেখ্য, ব্রিটেনের রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে প্রতিবছর জুনে ট্রুপিং দ্য কালার প্যারেডটি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat