×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৩৪৪৫৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোরবানির গরুবাহী গাড়ি থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে পুলিশের দু’জন এসআই ও ৩ জন কনস্টেবলসহ ৫ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে বংলাদেশ পুলিশ’র ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দ্ব্যর্থহীন কণ্ঠে আবারও ঘোষণা করেছেন, বাংলাদেশ পুলিশের কোন সদস্য কোন ধরনের অপরাধে জড়িত থাকলে কোন ধরনের ছাড় নেই। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথাও তিনি উল্লেখ করেন। 
আজ শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স’র পুলিশ সুপার ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪) সময় টিভি’তে সম্প্রচারিত রিপোর্টে  কোরবানির গরুবাহী গাড়ি থেকে কতিপয় পুলিশ সদস্যের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ওই দিনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এসআই  (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান (পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ) কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল ও কনস্টেবল তানভীর হোসেন আকাশকে (পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ) সাময়িক বরখাস্ত করেছেন।
এছাড়াও, এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat