×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৫৭৭০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্ব- দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। 
জেনারেল শফিউদ্দিন আহমেদ আজ রোববার চট্টগ্রাম সেনানিবাসস্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে তাঁর সৌজন্যে প্রদত্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।
সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্ট, রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অব মিলিটারি পুলিশ এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্ট, রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অব মিলিটারি পুলিশের বিদায়ী কর্ণেল কমান্ড্যান্ট সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অব মিলিটারি পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল সামরিক রীতিতে কুচকাওয়াজের মধ্য দিয়ে ছালাম জানায়। এর আগে সেনা প্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন। 
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকল আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে 'কর্নেল কমান্ড্যান্ট' হিসেবে বিদায়ী বক্তব্য রাখেন। বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার জন্য সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
এসময় জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে গৃহিত পদক্ষেপগুলোও তুলে ধরেন। এছাড়াও, তিনি কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের নভেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ২০২২ সালের মার্চে রেজিমেন্ট অব আর্টিলারি এবং ২০২০ সালের অক্টোবরে কোর অব মিলিটারি পুলিশের কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 
এ অনুষ্ঠানে সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, রেজিমেন্ট অব আর্টিলারি এবং মিলিটারি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং ২৪ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, এরআগে সেনাবাহিনী প্রধান দিঘীনালা জোন সদরদপ্তরে পৌঁছালে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার সেনা প্রধানকে স্বাগত জানান।
জেনারেল শফিউদ্দিন আহমেদ দীঘিনালা জোনের সামরিক সকল স্তরের সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সেখানে একটি গাছের চারা রোপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat