×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৫৮৮৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলা সদরের গোর এ- শহীদ ঈদগাহ মাঠ ঈদের জামাত শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবেন র‌্যাব সদস্যরা। 
আজ রোববার দুপুর আড়াই টায় দিনাজপুর গোর- এ শহীদ ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সেখানে সাংবাদিকদের এ বিষয়ে জানান র‌্যাব- ১৩ ক্যাম্প কমান্ডার  লে. কর্নেল  কামরুল হাসান। 
তিনি জানান, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান হিসাবে পরিচিত দিনাজপুরের গোর- এ শহীদ ঈদগাহ মাঠে  সর্বাধিক মুসল্লির অংশগ্রহণের  মধ্যদিয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের লক্ষ্যে আজ রোববার দুপুর থেকে ঈদগাহ মাঠের নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব সদস্যরা কাজ করছেন। 
তিনি আরও জানান,  নিরাপত্তা রক্ষায় সাদা পোশাকে ও পোশাকধারী র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। যাতে কোন  অপ্রীতিকর ঘটনা না ঘটে হয় সে বিষয়টি লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নজরদারি বৃদ্ধি করেছে। 
নামাজ চলাকালে ড্রোন চালিয়ে মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। ঈদগাহ মাঠের মধ্যে নজরদারির জন্য নিরাপত্তা টাওয়ার স্থাপন করা হয়েছে। 
এ সময় রংপুরে র‌্যাব-১৩ ক্যাম্পের  উপ- অধিনায়ক মেজর ওমর ফারুক, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মাসুম, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শহর  যুবলীগের  সভাপতি আশরাফুল আলম রমজান  প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat