×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৩৪৫৪৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে মালয়েশিয়া বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসার পরিসর বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ মো. হাশিম আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ সাক্ষাতকালে হাইকমিশনার এই আগ্রহের কথা জানান। তবে সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথাও এ সময় তুলে ধরা হয়।
সাক্ষাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ পরামর্শে আইটি ও টেলিকম খাত আজ আমাদের অর্থনীতির অন্যতম বড় স্তম্ভ। 
বৈঠক শেষে জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বেশ কিছু মালয়েশিয়ান প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। মালয়েশিয়ার সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বৃদ্ধি করতে চায় এবং ব্যবসার পরিসর বাড়াতে চায়। সেক্ষেত্রে রাজস্বসহ অন্যান্য কিছু বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের পক্ষ থেকে সহযোগিতা বিদ্যমান রেখে ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নীতি প্রণয়নের মাধ্যমে আমরা আমাদের আইটি ও টেলিকম সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের টেলিকম খাতকেও স্মার্ট করণের মাধ্যমে আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাই এবং অর্থনীতিকে স্মার্ট ও সমৃদ্ধ করতে চাই।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো: মুশফিকুর রহমান এবং বাংলাদেশে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইডটকোর পরিচালক ফিনান্স আহমেদ জুবায়ের আলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat