×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২১
  • ৪৩৪৫৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে বিষধর সাপ চন্দ্র ভোড়া বা রাসেল ভাইপার ধরা পড়ায় সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি এই সাপের বিষক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। 
তবে এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব। সেখানে ‘রাসেল ভাইপার’ নামের বিষধর সাপের উৎপাতের খবর ছড়ানো হলেও এখনো পর্যন্ত জেলার কোথাও এই সাপ উদ্ধার বা এর দ্বারা কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন।
জানা যায়, স্থানীয় কয়েকটি ফেসবুক ভিত্তিক গ্রুপে শহরের পুনিয়াউটসহ বেশ কিছু এলাকায় রাসেল ভাইপার সাপ পাওয়ার খবর পোস্ট করা হয়। এসব পোস্ট দ্রুত ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে। নাসিরনগরের দত্ত বাড়ি এলাকা থেকে গত দুই বছর আগে উদ্ধার হওয়া রাসেল ভাইপারের নিউজ ক্লিপটিই এতে প্রচার করা হচ্ছে। ফেসবুকে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
এই ব্যাপারে সিভিল সার্জন ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, জেলার কোথাও রাসেল ভাইপার সাপে কেউ আক্রান্ত হওয়ার খবর মেলেনি। যদি কেউ এই সাপে আক্রান্ত হয় দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। আক্রান্ত কাউকে যেন কবিরাজের কাছে নিয়ে গিয়ে কালক্ষেপণ করা না হয়। 
কবিরাজ সাপে কাটা রোগীর দেহে ক্ষত তৈরি করে, এতে ইনফেকশন হয় উল্লেখ করে তিনি আরও জানান, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনাম মজুদ আছে। এছাড়া ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল  হাসপাতালেও পর্যাপ্ত এন্টিভেনাম আছে। যা দিয়ে আগামী তিন মাস রোগীদের চিকিৎসা দেওয়া যাবে। সুত্র- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat