×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২১
  • ৪৩৪৫৯৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকা থেকে বিশাল শোভাযাত্রা বের করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
আজ শুক্রবার বিকেল ৩টায় পুরান ঢাকার বংশালের নর্থ-সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন। তারা ট্রাক-পিকআপ ও মটরসাইকেলে ব্যান্ড পার্টি, ঢোল, বেলুনসহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দলীয় শ্লোগান দেন।
আগামী রোববার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে যানজট এড়াতে ছুটির দিন আজ শুক্রবার শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। এই কর্মসূচির অংশ হিসেবেই পুরান ঢাকা থেকে শোভাযাত্রা বের করেছেন মোহাম্মদ সাঈদ খোকন।
বর্ণাঢ্য এ শোভাযাত্রায় সামনে থেকে দলীয় পতাকা হাতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এমপি। পরে শোভাযাত্রাটি নর্থ-সাউথ রোড থেকে গুলিস্তান, সচিবালয়, মৎস্য ভবন হয়ে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত অস্থায়ী মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat