×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ২৩৪৩৪৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ  তিন পার্বত্য জেলার কৃষকদের নিয়ে  আর্থ সামাজিক উন্নয়ন ও তামাক চাষ নিরুৎসাহিতকরণ এবং তুলা চাষে গুরুত্ব ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সু-প্রদীপ চাকমা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ)  ও পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকের দারিদ্র্য বিমোচন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  সেমিনারে উপস্থিত  ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন- উর-রশিদ, চট্টগ্রাম তুলা উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক কৃষিবিদ নাসির উদ্দীন আহমেদ, রাঙ্গামাটি কৃষি ইনিস্টিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ নাসিম হায়দার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় তুলা চাষকে ছড়িয়ে দিতে পারলে পাহাড়ে ক্ষতিকারক তামাক চাষ কমে আসবে এবং বিদেশ থেকে  তুলা আমদানি অনেকাংশে  কমে আসবে। এজন্য  পাহাড়ে তুলা চাষে  কৃষকদের উৎসাহিত করতে সকলকে আহবান জানানো হয়।
সেমিনারে তিন পার্বত্য জেলার তুলাচাষীরা অংশ গ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat