×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ৪৩৪৫৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উইকিলিকস বলেছে,তাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটিশ বেলমার্শ কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং বিমানে যুক্তরাজ্য ত্যাগ করেছেন। সেখানে তিনি ২০১৯ সাল থেকে বন্দী ছিলেন। খবর তাস’র।
প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, ‘তিনি  বেলমার্শ কারাগারে ১,৯০১ দিন অতিবাহিত করার পর ২৪ জুন সকালে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এই কারাগার ত্যাগ করেন। লন্ডনের হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয় এবং বিকেলে স্ট্যানস্টেড বিমানবন্দরে তাকে ছেড়ে দেওয়ার পর তিনি একটি বিমানে করে যুক্তরাজ্য ত্যাগ করেন।’
উইকিলিকস একটি আবেদনের ব্যাপারে অ্যাসাঞ্জ এবং মার্কিন প্রসিকিউটরদের মধ্যে চুক্তিপত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতের দেওয়া তথ্যও নিশ্চিত করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুক্তিপত্রটি এখনও ‘আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা’ হয়নি।
এর আগে, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ বিষয়ক মার্কিন জেলা আদালত একটি নথি প্রকাশ করেছে যাতে বলা হয়েছ, চুক্তির অংশ হিসেবে অ্যাসাঞ্জকে আংশিকভাবে দোষী সাব্যস্ত করতে পারেন। এনবিসি জানায়, এই চুক্তি অনুযায়ী পাঁচ বছর কারাগারা ভোগের পর অ্যাসাঞ্জকে মুক্তি দেওয়া হতে পারে।
আবেদনের প্রেক্ষিতে অ্যাসাঞ্জকে আংশিক দোষী সাব্যস্ত করার এমন শুনানি ২৬ জুন স্থানীয় সময় সকাল ৯টায় সাইপানের একটি আদালতে অনুষ্ঠিত হবে।
অ্যাসাঞ্জ ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে রাখা হয়। লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে সরিয়ে দেওয়ার পর তাকে সেখানে রাখা হয়েছিল। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওয়াশিংটন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্যের কাছে অনুরোধ জানিয়ে আসছিল। যেখানে তিনি আমেরিকান ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর গোপন তথ্য প্রকাশের অতি গুরুত্ব মামলার সাথে সম্পর্কিত অপরাধের জন্য তাকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat