×
ব্রেকিং নিউজ :
গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৫৬৪৫৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে চলমান সঙ্কট নিরসনের জন্য আদালতই উপযুক্ত স্থান। রাজপথে আন্দোলন এ ব্যাপারে কোনো সমাধান দিতে পারে না।
আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আদালতে একটি ঘটনা ঘটেছে। রাজপথে আন্দোলন করে এর কোনো সমাধান হবে না। এতে আদালত অবমাননা হতে পারে। এ কারণেই কোটা নিয়ে সঙ্কট নিরসনে আদালতই উপযুক্ত স্থান।
আইনমন্ত্রী বলেন, ‘আমি গতকালও বলেছি, যদি তারা (কোটা আন্দোলনকারীরা) মামলায় পক্ষ হতে চায় এবং আদালতে তাদের পয়েন্ট উত্থাপন করতে চায়, আমি আশা করি এবং আমি মনে করি আপিল বিভাগ সেই মামলায় সকল পক্ষের যুক্তি শুনবেন এবং ন্যায়বিচার করবেন।’
মামলায় কোটা আন্দোলনকারীদের পক্ষ হওয়ার সর্বশেষ পদক্ষেপের প্রশংসা করে আনিসুল হক বলেন, ‘এখন আমি মনে করি তারা সঠিক পথে এগোচ্ছে এবং আশা করি তারা এখন তাদের আন্দোলন প্রত্যাহার করবে।’
কোটা আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে বিষয়টি এখন সর্বোচ্চ আদালতে রয়েছে এবং এ বিষয়ে সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat