×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ২৩৪৩৩৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন পাইকারি ও খুচরা দ্রব্য বিক্রেতাদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের হলরুমে বেলা ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেসবাউল করিম, আতিরিক্ত জেলা  প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মে. আরাফাত  হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচারক মশিউর রহমান, রাজা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল কুমার প্রসাদ রাজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক  এখলাস হোসেন, ডিম, চাল, পেঁয়াজ, মরিচের পাইকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বলেন, সরকার ব্যবসায়ীদের ব্যাপারে আন্তরিক। কিন্তু ব্যবসায়ীদের সদিচ্ছা দেখা যাচ্ছে না। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্তে¦ও বাজারে আলু, কাঁচা মরিচ, ডিমের দাম বাড়াচ্ছে।
সাইফুল ইসলাম বলেন- আমরা ব্যবসায়ীদের কোন হয়রানী করতে চাই না। কিন্তু বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করলে আইনের আওতায় আনা হবে। ডিম ব্যবসায়ীরা হিমাগারে ডিম সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করায় তিনি নিন্দা জানান। অতীতের যারা ডিম হিমাগারে গুদামজাত করেছে তাদের সতর্ক করে দেয়া হয়। তিনি বলেন- পেঁয়াজের ব্যাপারেও মনিটোনিং করা হবে। কোন মতেই ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়া চলবে না। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করে জেলা প্রশাসক বলেন- মোবাইল কোর্ট করে স্বল্প জরিমানা করা হলেও অনেকে সতর্ক হচ্ছে না। ব্যবসায়ীরা সতর্ক হোন, না হলে বিশেষ ক্ষমতা আইনে মামলা নিতে বাধ্য হবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat