×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৪৩৪৫৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। পদত্যাগ পত্র শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কাছে পাঠিয়েছেন তিনি। গত জানুয়ারিতে শ্রীলংকা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন তিনি।
এক বিবৃতিতে এসএলসি জানায়, শ্রীলংকার ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা।
পদত্যাগপত্রে হাসারাঙ্গা লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসাবে শ্রীলংকা ক্রিকেটে সবসময় আমার সর্বোত্তম প্রচেষ্টা থাকবে এবং আমি সর্বদা আমার দলের পাশে থাকবো ও নেতৃত্বকে সমর্থন করবো।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ^কাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি শ্রীলংকা। দলের ব্যর্থতায় সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসারাঙ্গাকে। বিশ^কাপের পর শ্রীলংকার প্রধান কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহেলা জয়াবর্ধনে দায়িত থেকে অব্যাহিত নেন। সদ্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া।
হাসারাঙ্গা সরে দাঁড়ানোয় দ্রুতই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে শ্রীলংকাকে। কারন এ মাসে ২৬ জুলাই থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে লংকানরা।
হাসারাঙ্গার জায়গায় অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন ব্যাটার চারিথ আসালঙ্কা। এর আগে হাসারাঙ্গার অনুপস্থিতিতে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরমধ্যে ১টি করে জয় ও হার ছিলো। ১০টি টি-টোয়েন্টিতে শ্রীলংকার অধিনায়কত্ব করেন হাসারাঙ্গা। তার নেতৃত্বে ৬টিতে জয় ও ৪টি হারে লঙ্কানরা। তার অধীনে এ বছরের শুরুতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে জয় পায় শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat