×
ব্রেকিং নিউজ :
আল নাসরের সঙ্গে বিরোধের অবসান ঘটালেন রোনাল্ডো সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৩৪৪৫৩৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলনকারী ছাত্ররা (কোটাবিরোধী) যদি আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চান, তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে। যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, 'আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নেই। আপনারা শুধু শুধু রাস্তায় থাকবেন না। আপনাদের কাজ হচ্ছে লেখাপড়া করা। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন, আপনাদের কোনো বক্তব্য থাকলে সেখানে আপনারা বক্তব্য রাখবেন। আমি আশা করি আপনারা ক্লাসে ফিরে যাবেন।'
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এসময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মোক্তার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat