×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৪৫৪৩৪৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝে মাঝেই শিরোনামে আসেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবারও একই পথের পথিক হলেন তিনি। ২০২৩ সালে চাচাতো বোন পরিনীতি চোপড়ার বিয়েতে হাজির না হওয়ায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন তিনি। এরপর একাধিকবার তাদের সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ পেয়েছে।
যদিও বিষয়টি ভিন্নভাবে এড়িয়ে গেছেন তিনি। এমনকি সে সময় প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছিলেন, ‘মেয়ে-জামাই কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি।’ তবে জানা গিয়েছিল, নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনো অনুষ্ঠান ছিল না।
শুধু তাই নয়, গত মার্চে আরেক চাচাতো বোন মীরা চোপড়ার বিয়েতেও তিনি উপস্থিত ছিলেন না। যে কারণে মধু চোপড়ার দাবি ধোপে টেকেনি। এবার সেই সম্পর্ক ভাঙনের গুঞ্জনে নতুন হাওয়া লাগালেন প্রিয়াঙ্কা নিজেই। গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।
জমকালো এই আয়োজনে বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ারসহ বলিউড ও দক্ষিণী জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন। তবে সবাইকে অবাক করে স্বামী নিক জোনাসকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন প্রিয়াঙ্কা। আর এতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা।
তাদের দাবি, নিজের বোনের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ যাচ্ছে। সেখানে টাকার লেদদেন ছিল না। তাই ব্যস্ততার অজুহাতে বিয়েতে উপস্থিত হননি। তবে আম্বানি পরিবারের বিয়েতে মোটা অঙ্কের লেনদেন থাকায় ব্যস্ততাকে ছুটি জানিয়েছেন প্রিয়াঙ্কা। টাকার কাছে সম্পর্ক যে তুচ্ছ সেটাই প্রমাণ করতে চেয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি কোনো মন্তব্য করেনি প্রিয়াঙ্কা চোপড়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat