×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৪৫৬৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলার সদর উপজেলায় আজ তিস্তা নদীর তীরবর্তি এলাকায় ভাঙ্গন রোধে বালুভর্তি জিওব্যাগ স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 
আজ শনিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে ভাঙ্গনরোধে জিওব্যাগ স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
এ সময় জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)  নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন-সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
পাউবো সূত্রে জানা গেছে, তিস্তা নদীর তীরবর্তি খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে ভাঙ্গন রোধের মাধ্যমে আবাদি জমি, বসতভিটা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সহ বিভিন্ন স্থাপনা রক্ষায় তিন কিলোমিটার এলাকাজুড়ে  পাঁচহাজার দুইশ’টি  জিওব্যাগ স্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat