×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ২৩৩৪৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বিকেলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে  একটি  স্মারকলিপি পেশ করেছেন।
রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ১২ জন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর একটি প্রতিনিধি দল এই স্মারকলিপিটি জমা দেন।  
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন  জানান, “আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দুপুর আড়াইটার দিকে বঙ্গভবনে প্রবেশ করে এবং স্মারকলিপিটি জমা দিয়ে প্রায় ২০ মিনিট পর চলে যান। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাষ্ট্রপতির পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।” 
স্মারকলিপিতে আন্দোলনকারীরা নতুন আইন বা নির্বাহী আদেশ প্রণয়নের মাধ্যমে "কোটা বৈষম্য" দূরীকরণের জন্য জাতীয় সংসদের একটি জরুরি অধিবেশন ডাকারও আহ্বান জানিয়েছেন।  
এর আগে আজ দুপুর ২টা ২৫ মিনিটে ১২ সদস্যের এই প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশ সদস্যরা তাদের ভেতরে নিয়ে যান।
প্রতিনিধি দলে ছিলেন নাহিদ ইসলাম, সারজিস আলম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, হান্নান মাসুদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, মেহরুন্নেসা নিদ্রা, আরিফ সোহেল, আশিক ও মোঃ মাহিন সরকার।
এর আগে আজ দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট এবং গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। 
এসময় বাংলাদেশ সচিবালয়ের সামনে ও জিরো পয়েন্টে অবস্থান নেয় অন্য শিক্ষার্থীরা। 
এক প্রত্যক্ষদর্শী জানান, এসব স্থানে অবস্থান গ্রহনকারী শিক্ষার্থীদের কোটা বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। 
অন্যদিকে, ১২-সদস্যের প্রতিনিধিদলকে বঙ্গভবনে ডাকা হয়।
বিক্ষোভকারীদের অবরোধে জিরো পয়েন্ট কার্যত অচল হয়ে পড়ে। এর ফলে রাস্তা ঘিরে যানবাহন চলাচল এবং পরে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর কয়েক ঘন্টা ধরে যান চলাচল স্থবির হয়ে পড়ে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat