×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৩৪৫৫৪৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন গাইনি এন্ড অব্স, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং মাস্টার্স অব পাবলিক হেলথ- হসপিটাল ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েশন কোর্স এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার  (১৪ জুলাই) মেডিকেল কলেজের এম আর খাঁন লেকচার থিয়েটারে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান এবং আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম, গাইনি বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবীর, অধ্যাপক ডা. সাইদা আনোয়ার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইভেট মেডিকেল কলেজ গুলোর মধ্যে অল্প কয়েকটি কলেজে পোষ্ট-গ্রাজুয়েশন কোর্স আছে। তার মধ্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ একটি। স্বাস্থ্য খাতে দেশব্যাপি আদ্-দ্বীনের অনেক সুনাম আছে। আদ্-দ্বীন হাসপাতালসমূহে আপনাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। আদ্-দ্বীন থেকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে। ভালোভাবে কোর্স সম্পন্ন করে আদ-দ্বীনের মুখ উজ্জ্বল করতে হবে।
এসময় অনুষ্ঠানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat