×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৫
  • ৬৭৬৬৬০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ফলে পুষ্টি,অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সোমবার তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণুপদ সাহা, প্রকাশ চন্দ্র সরকার, হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।
মেলায় ৩টি স্টলে কাঁঠাল, কলা, নারিকেল, আম, পেঁপে, লেবু, মাল্টা, পেঁয়ারা, আশফল, গ্রীষ্মকালীন তরমুজ, চালতা, করমোচা, অ্যাভোকাডোসহ স্থানীয় এবং উন্নত জাতের বিভিন্ন ফলের প্রদর্শনী করা হচ্ছে।
 আগামী ১৭ জুলাই তিন দিনব্যাপি এ মেলা শেষ হবে।
মেলার উদ্বোধন শেষে ৩০ জন ফল চাষির মাঝে আম গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat