×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৩২৪৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে পৌঁছেছে।  প্রাণহানির সংখ্যা ৫শ’তে পৌঁছতে পারে বলে জাতিসংঘ বৃহস্পতিবার  সতর্ক করেছে। খবর এএফপি’র।
উদ্ধারকারীরা কেনচো শাচা গোজদির ক্ষতিগ্রস্থ এলাকায় মৃতদেহ ও বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য  অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। উৎকন্ঠিত জনতার ভিঁড়ের মধ্যেই তাদের সাথে স্থানীয় লোকজনও   খালি হাতে ও বেলচা দিয়ে কাদা খনন করে মৃতদেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ৫শ’তে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ওসিএইচএ বলেছে, আরও ভূমিধসের উচ্চ ঝুঁকির কারণে ১৫ সহ¯্রাধিক লোককে সরিয়ে নেওয়া দরকার, যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী এক হাজার ৩২০ শিশু ও পাঁচ হাজার ২৯৩ জন গর্ভবতী নারী বা সদ্য প্রসূতিও  রয়েছে।
বিভিন্ন এলাকার ইথিওপিয়ান রেড ক্রস সোসাইটি থেকে চার ট্রাক জীবন রক্ষাকারী সরঞ্জামসহ  সাহায্য আসতে শুরু করেছে। ভূমিধসের রেকর্ডে আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়া সবচেয়ে মারাত্মক। ।
জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস এই বিপর্যয়ের জন্য তার সমবেদনা জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। জাতিসংঘের সংস্থাগুলি ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ও অন্যান্য সাহায্যার্থে গুরুত্বপূর্ণ সরবরাহ পাঠাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat