×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৫৬৫৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া বানাতে চায় তারাই এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এমন হতে দেখেছি।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় বন্দরের ৬ হাজার ৭শ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী পরে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চট্টগ্রামে স্থানীয় কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিদেশ থেকে উস্কানি পেয়ে  হত্যাযজ্ঞ চালানোর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র আন্দোলন যখনই শান্তিপূর্ণ সমাধানের দিকে যাচ্ছিল ঠিক তখনই স্বার্থান্বেষী মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য তাড়াহুড়ো করে ঢাকার শহরে অগ্নিসন্ত্রাস, তান্ডব, বিভিন্ন স্থাপনায় হামলা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা, মেট্রোরেল স্টেশন পুড়িয়ে দেয়া, সেতু ভবন, ডাটা সেন্টারসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন ও স্থাপনা পুড়িয়ে দিয়েছে। পরিত্যক্ত দেশ হিসেবে তৈরি করার এ মহাপরিকল্পনায় তাদের উদ্দেশ্য ছিল সমগ্র পৃথিবীর সাথে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেয়া। বাংলাদেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করা, দেশকে উন্নতি হতে না দেয়া।
তিনি বলেন, দেশের নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর সঠিক এই সিদ্ধান্তের কারণে তাদের সেই ষড়যন্ত্রের রাজনীতি প্রতিহত হয়েছে, মানুষ আশ্বস্ত  হয়েছে।
মানবদরদী, দেশদরদী শেখ হাসিনা সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে উল্লেখ  করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন তাদের একমাত্র বাধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে তারা উৎখাত করতে চায়, যা কখনোই সম্ভব নয়।
কারফিউ জারির শুরুতে দেশের সার্বিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম বন্দর এক মিনিটের জন্য বিচ্ছিন্ন হতে দেয় নাই।  বর্তমান সংকটকে করোনা পরবর্তী মানব সৃষ্ট  মহামারি বলে অভিহিত করে সাহস, দেশপ্রেম ও বন্দরের প্রতি ভালোবাসা নিয়ে, এটিকে সচল রাখার জন্য বন্দরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী শ্রমিকদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat