×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৬৭৬৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেয়া অন্য আসামিরা হলেন সানাউল হক নিরু, আলমগীর, মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ওরফে নাইম, আব্দুল আজিজ সুলতান ও মাইন।
আজ শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক মো.আসাদুজ্জামান মুন্সী তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
আদালতে রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে মেট্রোরেল স্টেশনে ধ্বংসাত্মক কর্মকান্ড চালায়। আসামিরা মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করে। এতে  স্টেশনের আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ১০০ কোটি টাকা।  
অপর দিকে সাঈদ খানের পক্ষে তার আইনজীবী দেলোয়ার জাহান রুমী রিমান্ড বাতিল করে জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত আসামি সাঈদের জামিন আবেদন নামঞ্জুর করে তারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ৫ থেকে ৬ হাজার  লোক হামলা করে। তারা লাঠি, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশ/বহির্গমন গেট ভেঙে অনধিকার প্রবেশ করে মেট্রোরেল স্টেশনের কনকোর্সে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat